মনোহরদীতে নদীর পাড়ের বালি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১

2026-05-22T15:24:07+00:00
2026-05-22T15:24:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে নদীর পাড়ের বালি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

অভিযানে নদীর পাড় কেটে বালু বিক্রির দায়ে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড়ের বালি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধ বালু  উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।  

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন নদী ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের  অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy