বিজয়নগরে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১মে) বিকেল সাড়ে ৪ টার

2026-05-22T15:26:22+00:00
2026-05-22T15:26:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৪৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের ফারাংগাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাগর মিয়া (২০) জেলার বিজয়নগর উপজেলার ফারাংগাবাড়ি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, বিকালে সাগর বাড়ির পাশে জমিতে বন্ধুদের সাথে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছিল। 

হঠাৎ খেলার মধ্যে সাগরসহ তার ৭ জন বন্ধু বজ্রপাতের শব্দে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পাঁচ জন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে তারা মাটি থেকে উঠে দেখে তাদের বন্ধু সাগর বুকসহ শরিলের বিভিন্ন জায়গায় বজ্রাপাতে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তাদের আরেক বন্ধু শফিকুল অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে আহত শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy