সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন, প্রতিটি এলাকার অবকাঠামোগত মান উন্নয়নে সরকার বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। এটা

2026-05-22T19:00:41+00:00
2026-05-22T19:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৮৯)
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
X

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন, প্রতিটি এলাকার অবকাঠামোগত মান উন্নয়নে সরকার বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। এটা দেশ নায়ক তারেক রহমান পরিচালিত সরকারের স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে হাটহাজারী ও বায়েজীদেও কাজগুলো চলমান রয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নিবন্ধিত মৎস্যজীবী/জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এআইজি সহায়তায় ছাগল বিতরণ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি এসব কথা বলেন। 

এসময় তিনি দেশে চলমান ধর্ষণ ও বলৎকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল স্তরে সামাজিক ন্যয়বিচার সামাজিক শৃঙ্খলা যাতে ফেরৎ আনা যায় সে লক্ষে কাজ করছে সরকার। তবে এ ধরনের বিকৃত মস্তিষ্কের অপরাধগুলো দমনে আইন দিয়ে হবেনা এর জন্য সামাজিক পরিবর্তনের প্রয়োজন। 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশু-কিশোরদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক ও প্রসাধনী সামগ্রীও বিতরণ করেন। 

এসময় এসিল্যান্ড শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সভাপতি মোঃ শফিউল আলম, সম্পাদক মোঃ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy