প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:১৯ পিএম (ভিজিট : ১১৬)

X
নারী এমপি রোকেয়া বেগম
রামিসা হত্যাকাণ্ডে কষ্টের কোন শেষ নাই। এগুলোর একটা সুরাহা হোক। আমরা রামিসা হত্যাকাণ্ডের উত্তম একটা বিচার চাই। তা নাহলে এভাবে একের পর এক অপরাধ হত্যা চলতেই থাকবে। এটা আমরা চাই না।
শুক্রবার (২২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ১১ দলীয় ঐক্য সমর্থিত ৩৪৫ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের উন্নয়নের জন্য কাজ করবো। তাদের মানসিক শান্তির জন্য কাজ করবো। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার কথা বলেন তিনি।
এর আগে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে তিনি ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচছা জানান। সংরক্ষিত এমপি রোকেয়া বেগম আখাউড়াবাসীকে সাহসিকতার মাইল ফলক বলে মন্তব্য করেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। কসবা-আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমানের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নারী এমপি রোকেয়া বেগম ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বাহার মিয়া, বিএনপি নেতা সোহাগ খান, মোঃ মন্তাজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন, যুবদল নেতা শেখ বাবু, মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, তাহমিনা আক্তার মিনু, যুবদল নেতা মামুন আহমেদ প্রমুখ।
পরে তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। এসময় এমপি রোকেয়া বেগমের সাথে তার স্বামী কবীর হোসেন ছিলেন।