প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৮৫)

X
এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
আজ শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে রামিসার কবর জিয়ারতে আসেন তার বাবা ও স্থানীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন সংসদ সদস্য। উপস্থিত এলাকাবাসী অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, নির্মম এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামিসার কবর জিয়ারতের সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নিহত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সংসদ সদস্য এ সময় রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।