প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৫৮ পিএম (ভিজিট : ৫৪)

X
ঈশ্বরদীতে মানববন্ধন
দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, খুন, গুম ও বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১১ ঘটিকায় সামাজিক সংগঠন আলোর পথযাত্রীর আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন ঈশ্বরদীস্থ সর্বোস্তরের সচেতন জনসাধারণ।
আলোর পথযাত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মানিকের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম রাশেদুল আওয়াল রিজভী, সামাজিক সংগঠন সবুজ পৃথিবীর সভাপতি সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার ও ঈশ্বরদী বনিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জনি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, পাকশি কলেজের শিক্ষক ও সমকাল সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবু, সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলাম প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, আরটিভি প্রতিনিধি বায়েজিদ বোস্তামি পলাশ, এনটিভি প্রতিনিধি রাসেল হোসেন, গ্রীণটিভি প্রতিনিধি তুহিন হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি এমআর রাসেল, মিঠুন মাহাবুব খান, মাহফুজুর রহমান, সিয়াম, নাহিদ ইসলাম, রুপমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
বক্তারা ধর্ষকদের পক্ষনিয়ে কোর্টে কাজ না করার জন্য উকিলদের প্রতি আহ্বান জানান। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে ধর্ষণের আসামির দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিন্তের দাবি জানান।