সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ!

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায়

2026-05-22T22:26:18+00:00
2026-05-22T22:26:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ!
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:২৬ পিএম   (ভিজিট : ৭৪)
স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা
X

স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন। 

মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুল হক বাদল বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রম, নীতি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত নীতি ও আদর্শের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। 

তিনি জানান, এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। এ কারণে তিনি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান। 

সংবাদ সম্মেলনের শেষে মজিবুল হক বাদল বলেন,রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy