মায়ের চেয়ে মেয়ে ১০ মাসের বড়!

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

মায়ের চেয়ে মেয়ে মোছাঃ জুলিয়া বেগম ১০ মাসের বড়। কথাটি অবিশ্বাস্য ও অবাস্তব মনে হলেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)

2026-05-22T22:49:01+00:00
2026-05-22T22:49:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মায়ের চেয়ে মেয়ে ১০ মাসের বড়!
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৪৯ পিএম   (ভিজিট : ১৫০)
মায়ের চেয়ে মেয়ে ১০ মাসের বড়!
X

মায়ের চেয়ে মেয়ে ১০ মাসের বড়!

মায়ের চেয়ে মেয়ে মোছাঃ জুলিয়া বেগম ১০ মাসের বড়। কথাটি অবিশ্বাস্য ও অবাস্তব মনে হলেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্ম তারিখে এমনই এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। উপজেলার রুহুলী গ্রামের বাসিন্দা মেয়ে জুলিয়া বেগম ও তার মা কমলা বেগমের এনআইডি কার্ডে এই ভুল দেখা গেছে।

মেয়ে মোছাঃ জুলিয়া বেগমের এনআইডি অনুযায়ী তার জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি ১৯৬০ সাল এবং মা কমলা বেগমের জন্ম তারিখ একই বছরের ২০ ডিসেম্বর। সেই হিসেবে সরকারি খাতায় মায়ের চেয়ে মেয়ে প্রায় ১০ মাসের বড়। অথচ মেয়ে জুলিয়ার অষ্টম শ্রেণির সার্টিফিকেট অনুযায়ী তার আসল জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি ১৯৯৩ সাল। সার্টিফিকেট হিসেবে তার বর্তমান বয়স ৩৩ বছর হলেও এনআইডি কার্ড অনুযায়ী তার বয়স দেখাচ্ছে ৬৫ বছর।

জাতীয় পরিচয়পত্রের এমন আকাশ পাতাল ভুলের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন জুলিয়া বেগম। এই সমস্যা সমাধানের জন্য তিনি বারবার উপজেলা নির্বাচন অফিসে গেলেও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি বলে জানান তারা। দ্রুত জাতীয় পরিচয়পত্রের এই ভুল সংশোধন করে সঠিক জন্ম তারিখ লিপিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জুলিয়া বেগম ও তার মা কমলা বেগম।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর সেটি তদন্তের জন্য এলে এনআইডি কার্ডের এই জন্ম তারিখের ভুল সংশোধনে নির্বাচন অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy