যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড: নিজ দেশে ফিরে আবেদনের নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরে আবেদন করতে হবে। মার্কিন অভিবাসন সংস্থা ইউএসসিআইএস-এর নতুন এই নীতির বিস্তারিত জানুন।

2026-05-23T10:38:30+00:00
2026-05-23T10:38:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে নিজ দেশে ফিরে আবেদনের নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ৬৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড পেতে হলে এখন থেকে নিজ দেশে ফিরে আবেদন করতে হবে। শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস) এক নীতিগত স্মারকে এই নতুন নীতিমালা ঘোষণা করেছে। 

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড চাইলে, তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংস্থাটির দাবি, নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থার ‘ফাঁকফোকর’ বন্ধ হবে এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। তবে বিশেষ পরিস্থিতিতে কাউকে ব্যতিক্রমী সুবিধা দেওয়া হবে কি না, তা প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

মানবাধিকার ও শরণার্থী সহায়তা সংগঠনগুলো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। এইচআইএএস-এর মতো সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, এর ফলে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার ধারাবাহিক পদক্ষেপ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।




  বিষয়:   গ্রিন কার্ড  মার্কিন অভিবাসন নীতি  ইউএসসিআইএস  গ্রিন কার্ড আবেদন. 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy