প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৪৩ এএম (ভিজিট : ৫৯)

X
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এই সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১২টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বেলা ৩টায় ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিকালে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘ বছর পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। এ কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী এই জয়ন্তী উপলক্ষে নজরুল অ্যাকাডেমি মাঠে মেলা বসেছে। পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।