গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কোনাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ফারজানা আক্তার নামের এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও কেয়ারটেকার আটক।

2026-05-23T11:17:57+00:00
2026-05-23T11:17:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে তালাবদ্ধ ঘরে গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ৩১)
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া লাশ উদ্ধার
X

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া লাশ উদ্ধার

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় নতুন বাজার এলাকার একটি টিনশেড কলোনি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. বাবু (৩৫) ও বাড়ির কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারজানা রাজধানীর মিরপুরের বিহারি পট্টির আইয়ূব আলীর মেয়ে। তিনি স্বামী বাবুর সঙ্গে ওই কলোনিতে ভাড়া থাকতেন। শুক্রবার সন্ধ্যায় তাঁদের বন্ধ ঘর থেকে তীব্র পোড়া গন্ধ পেয়ে স্থানীয়রা টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেঝেতে ফারজানার পোড়া লাশ দেখতে পেয়ে তাঁরা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি কেরোসিন তেলের বোতল উদ্ধার করে।

স্বামী বাবু পুলিশের কাছে দাবি করেছেন, বাড়ির কেয়ারটেকার রোমানের সঙ্গে ফারজানার সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে ঘরে তালাবদ্ধ রেখে বাজারে গিয়েছিলেন এবং পরে স্ত্রীর মৃত্যুর খবর পান।

তবে প্রতিবেশীদের ভাষ্যমতে, দাম্পত্য কলহের জেরে ওই বাসায় প্রায়ই ঝগড়ার শব্দ শোনা যেত। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আটক স্বামী ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।




  বিষয়:   গাজীপুর খবর  কোনাবাড়ী পুলিশ  গৃহবধূর লাশ উদ্ধার  বাংলাদেশ ক্রাইম নিউজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy