ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
Bullets
আটককৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা বড় চর সামাইয়া ৫ নং ওয়ার্ডের মোঃ আব্দুল মালেক মাস্টারের ছেলে মোঃ নূর আলম (৫১) ও একই এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫২)।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ( ২১ মে) রাত ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।