ভোলা, বজ্রপাতে মৃত্যু, লালমোহন, কিশোরের মৃত্যু, আজকের খবর

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার লালমোহনে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ইয়ামিন (১২) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

2026-05-23T11:23:31+00:00
2026-05-23T11:23:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভোলার লালমোহনে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ইয়ামিন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার নিজাম উদ্দিনের ছেলে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল ইয়ামিন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে ইয়ামিনের কাছাকাছি বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




  বিষয়:   ভোলা  বজ্রপাতে মৃত্যু  লালমোহন  কিশোরের মৃত্যু  আজকের খবর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy