ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযানে অর্ধশত সিএনজি-অটোরিকশা জব্দ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশন বিহীন সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভরাডোবা হাইওয়ে পুলিশ।‎শুক্রবার (২২

2026-05-23T11:30:32+00:00
2026-05-23T11:30:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযানে অর্ধশত সিএনজি-অটোরিকশা জব্দ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৪২)
ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযানে অর্ধশত সিএনজি-অটোরিকশা জব্দ
X

ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযানে অর্ধশত সিএনজি-অটোরিকশা জব্দ

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশন বিহীন সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভরাডোবা হাইওয়ে পুলিশ।


শুক্রবার (২২ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  সিডস্টোর মাস্টার বাড়ি অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের  নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা সিএনজি আটক করা হয়। আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।

‎স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় ঘন ঘন যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান চালিয়েও এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মহাসড়কে জনসাধারণের নিরাপত্তার ও যানজট মুক্ত করতেই এই অভিযান।

‎অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ‎ইশতিয়াক আহমেদ বলেন, মহাসড়কে অবৈধ যান ধরা পড়লে  আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হবে। 


‎মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ‎তিনি আরও জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy