চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি।বৃহস্পতিবার

2026-05-23T11:33:16+00:00
2026-05-23T11:33:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ৩২)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
X

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি।

বৃহস্পতিবার (২১ মে) আনুমানিক রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দলটি শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মাদকসমূহ জব্দ করা হয়: ভারতীয় মদ- ৭ বোতল, গাঁজা- ৫শ গ্রাম, ইয়াবা ট্যাবলেট- ৮০ পিস, এস্কাফ সিরাপ- ৫১০ বোতল।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২লক্ষ৫০ হাজার টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে চলতি বছরে ৫৩ বিজিবি ব্যাপক সাফল্য দেখিয়েছে। বছরের এই সময় পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ২ জন আসামিকে গ্রেফতারসহ মোট ৫৫লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন- "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্তে চোরাচালান ও মাদক কারবারিদের তৎপরতা রুখতে বিজিবি কঠোর সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা এবং নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy