রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শিশু রামিসা হত্যা এবং ক্রমবর্ধমান শিশু ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার

2026-05-23T11:49:50+00:00
2026-05-23T11:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৫৯)
রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
X

রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

শিশু রামিসা হত্যা এবং ক্রমবর্ধমান শিশু ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৩ মে) বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড গোল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা-র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা "ধর্ষণ ও হত্যার বিচার চাই" এবং "শিশুর নিরাপত্তা নিশ্চিত করো" সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করেন। বক্তব্য দেন শাকিল রেজা, আসগর কবির রোমিও ।

​সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজে প্রতিনিয়ত শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান যেন এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

​মানববন্ধনে স্থানীয় যুব প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। সমাবেশ থেকে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy