রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে আবুল হোসেন (৬৫) নামে একজন নিহত হয়েছেন।এঘটনায় আরো তিন জন

2026-05-23T11:56:06+00:00
2026-05-23T11:56:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ৩২)
রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
X

রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে আবুল হোসেন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। 

এঘটনায় আরো তিন জন গুরুতর আহত হয়ে, দুই জন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।  

নিহত আবুল হোসেন পৌর সভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে। 

আহতরা হলেন, নেকমরদ এলাকার আব্দুর রউফ এর ছেলে তুহিন (১৭) ,পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) পাশ্ববর্তী পীরগঞ্জ পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল পৌর শহরের বন্দর মুক্তা সিনেমার সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভ্যান চালক আবুল হোসেন,মোটরসাইকেলে থাকা আতিক, তুহিন ও ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এসময় ভ্যান চালক আবুল হোসেন মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ আমানুল্লাহ আল বারী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy