প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৫৯ এএম (ভিজিট : ৫৫)

X
দোহারে মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: লম্পট বিল্লাল গ্রেফতার
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ শিলাকোঠা এলাকায় মাদ্রাসার ৩য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় একই এলাকার বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন দক্ষিণ শিলাকোঠা এলাকার মো. লতিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাইরে গোসল করতে আসে শিশুটি। পরে প্রতিবেশী বিল্লাল তাকে পুকুরপাড়ে গোসলের কথা বলে ডেকে নিয়ে প্রথমে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।
পুলিশের উপ-পরিদর্শক ও মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল হক জানান, খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।