শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টা ও শারীরীক ভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।বর্তমানে

2026-05-23T12:56:35+00:00
2026-05-23T12:56:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৯৯)
শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।
X

শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টা ও শারীরীক ভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে। ধর্ষন চেষ্টাকারি আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সে শার্শার সরুপদাহ গ্রামের  জহরগাজীর ছেলে।  

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১  টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে আটক করে। এর আগে শুক্রবার সকালে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে। 

শিশুটির দাদি জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে  চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। 

এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষন চেষ্টাকারী আলমকে আটক করে। এদিকে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশিরা।   

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আসামিকেবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।'






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy