প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:১২ পিএম (ভিজিট : ৩১)

X
ফাইল ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ৩ জনই একই মোটর সাইকেলে ছিলেন।
নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন(১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারা বাদ কলোনী গ্রামের সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
আজ শনিবার (২৩ মে) সকাল ৯ টার দিকে দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দূঘর্টনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর গামী ঢাকা মেট্রো ট -২৪-২৫৫৯ সিমেন্ট বোঝাই ট্রাক ওই স্থানে পৌঁছিলে রানীগঞ্জ বাজারের গলি থেকে মোটর সাইকেল আরোহীরা পাকা রাস্তার উপর উঠার সময় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে স্বজোরে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায়। এতে মোটর সাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই ১ জন মারা যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে এসে বাকি দুইজন মোটর সাইকেল আরোহীকে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেও মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।