দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ

2026-05-23T13:26:34+00:00
2026-05-23T13:26:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৭০)
X

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই মোটরসাইকেলে থাকা তিন আরোহী স্থানীয় সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy