শান্তিগঞ্জে প্রতারক স্বাধীন গ্রেফতার

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ও গণ অধিকার পরিষদ নেতা জাকারিয়া

2026-05-23T17:33:26+00:00
2026-05-23T17:33:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে প্রতারক স্বাধীন গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২৪)
শান্তিগঞ্জে প্রতারক স্বাধীন গ্রেফতার
X

শান্তিগঞ্জে প্রতারক স্বাধীন গ্রেফতার

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ও গণ অধিকার পরিষদ নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আটক জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ থানা এলাকার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং গণ অধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাধার যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার  ইনচার্জ (ওসি) অলিউল্লাহ'র নির্দেশনায় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপ সহকারী পরিদর্শক(এএসআই)ইব্রাহীম আল সুমনসহ সঙ্গীয় ফোর্স শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভূক্ত আসামী। 

শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার প্রতারণা মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy