প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:০৯ পিএম (ভিজিট : ৪৮)

X
প্রতিবাদ সভা
শিশু শিক্ষার্থী রামিসাসহ দেশের সকল নির্যাতিত, ধর্ষণের পর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রীণ বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় পাবনা কলেজ শিক্ষক মিলনায়তনে সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক লিমন আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আলহাজ্ব ডক্টর আলমগীর হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ আবু সাঈদ, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম, ব্যবসায়ী জামিরুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আসাদুল্লাহ, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দীপ্ত টিভির সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, শিক্ষক জাকির হোসেন, ব্যবসায়ী মুক্তার হোসেন, শিক্ষক শাহীন আলম, শিক্ষক শিহাব উদ্দিন ও প্রভাষক তাজ মাহমুদ বিশ্বাস।
প্রতিবাদ সভায় বক্তারা দাবী করেন, দেশে শিশু ধর্ষণ, ধর্ষনের পর হত্যা, অপহরণ, খুনসহ আইন শৃংখলা পরিপন্থি কর্মকান্ড ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দ্রুত সময়ের মধ্যে দেশের আলোচিত ঘটনা শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নৃশংসভাবে হত্যা, শিশুসহ সকল নির্যাতিত, ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সকল পৈশাচিক ঘটনা আর পূণরাবৃত্তি না হয় সে জন্য সরকারকে কঠোর উদ্যোগ নেয়ার জন্য জোর দাবী জানানো হয়।
প্রতিবাদ সভা শেষে গ্রীণ বাংলাদেশ পাবনা জেলা শাখা দ্রুত সময়ের মধ্যে জেলা সদর, পৌর, উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন, প্রতি মাসের তৃতীয় শনিবার মাসিক সভা, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের দুর্নীতি সম্পর্কে সচেতন করার জন্য সভা-সেমিনারের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।