মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালু কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা

2026-05-24T11:32:58+00:00
2026-05-24T11:32:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ৪১)
মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
X

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালু কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (২৩ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রামপুর শ্মশানঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ  পাওয়ায় কাউছার ও হিমেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া। 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন বা  বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy