প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৪৮ এএম (ভিজিট : ৪৩)

X
ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও ঈদুল আযহার প্রস্ততি সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন ঈদুল আযহার উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩মে) সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান।
সভায় মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিষয়সহ আসন্ন ঈদুল আযহার উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা ও পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অবঃ অধ্যাপক মাওলা আলী আজগার, ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন, পাবনা-সিরাজগঞ্জ জেলার ৩শ'৩০ সংরক্ষিত(মহিলা)আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আইন শৃংখোলা কমিটির উপদেষ্টা এড.আরিফা সুলতানা রুমা।
এ সময় অন্যান্যেদের মধ্য বক্তব্য দেন,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম,মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আফছার আলী মাস্টার,পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক মাস্টার, ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক সুব্রত সাহা, উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, পৌর বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাই জমিরী,উপজেলা বিএনপি'র সদস্য সচিব সরদার প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া ইউপি জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হালিম মাযহার, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক রায়হায় আলী, আপন ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
একই দিন দ্বিতীয়ার্ধে বিকাল ২টার দিকে আসন্ন ঈদুল আযহার উৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালনের জন্য প্রস্ততি মূলক সভায় বিস্তারিত আলোচনা হয়।