ইসলামী ব্যাংকের অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

ইসমামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও বর্তমান চেয়ারম্যান ড.এম জুবায়দুর রহমানের

2026-05-24T14:01:10+00:00
2026-05-24T14:01:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংকের অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ৩৩)
ইসলামী ব্যাংকের অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
X

ইসলামী ব্যাংকের অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ইসমামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও বর্তমান চেয়ারম্যান ড.এম জুবায়দুর রহমানের পদত্যাগ, ব্যাংকের এম ডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন ইসলামি ব্যাংক রাজবাড়ী শাখার সাধারণ গ্রাহকরা।

মানববন্ধনে মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় রাজেন্দ্র কলেজের প্রাক্তন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক ডঃ মোঃ মতিউর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী,আলগাজ্জালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, অবৈধ ভাবে আমাদের ইসলামি ব্যাংক পিএলসির এমডি মোঃ ওমর ফারুককে বহিষ্কার করা হয়েছে।তাকে স্বপদে বহাল করা হোক। এছাড়াও বর্তনান ব্যাংকের এম ডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এছাড়াও বর্তমান যে চেয়ারম্যান ড.এম জুবায়দুর রহমান যিনি অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে ব্যাংককে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে অবিলম্বে বহিষ্কার করে আমাদের ইসলামি ব্যাংকে রক্ষা করা হোক, যাতে দেশ ও জাতি সুন্দর ভাবে এই ব্যাংকে লেনদেন করতে পারে। বর্তমান সরকার কাছে আমাদের বিনীত অনুরোধ ইসলামি ব্যাংককে আপনারা রক্ষা করুন।অবৈধ ভাবে যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাধারণ মানুষের আমানতের টাকা সুরক্ষায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এস আলমকে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy