নলছিটিতে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গাড়িতে থাকা

2026-05-24T14:42:13+00:00
2026-05-24T14:42:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ১৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গাড়িতে থাকা তার হেলপার গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. হানিফ মাঝি (৩৮)। তিনি বরিশালের বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু বোঝাই করতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিরাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক হানিফ মাঝি।

এ সময় হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy