প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:৫৩ পিএম আপডেট: ২৪.০৫.২০২৬ ৩:০৪ পিএম (ভিজিট : ৭৭)

X
আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক
বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেনকে আটক করেছে আমতলী থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার খাকদোন গ্রামে গত সোমবার (১৮মে) সকালে। এলাকাবাসী আলমগীর হোসেনের কঠোর শাস্তি দাবী করেছেন।
জানাগেছে, দুই বছর বয়সে ওই কিশোরীর মা মারা যান। এরপর থেকে ওই কিশোরী নানা বাড়ীতে বড় হয়। গত রবিবার রাতে খালু আলমগীর হোসেন শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে। সোমবার সকালে ওই কিশোরীকে খালু আলমগীর জোরপুর্বক ধর্ষণ করে।
বিষয়টি কিশোরী তার নানা বাড়ীর লোকজনকে জানায়। ঘটনা জেনে নানী আমতলী থানায় অভিযোগ দেন।
পুলিশ শনিবার (২৩মে) রাতে তাকে তার বাড়ী থেকে আটক করে। এ ঘটনায় আমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ রোববার দুপুরে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে।
কিশোরীর নানী বলেন, বিষয়টি আমি মেনে নিতে পারিনি তাই থানায় অভিযোগ দিয়েছি। ওর কঠোর শাস্তি দাবী করছি। নির্যাতনের শিকার ওই কিশোরী বলেন, নানা বাড়ীতে আমাকে একা পেয়ে খালু আলমগীর হোসেন জোরপুর্বক ধর্ষণ করেছে। আমি তার শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরো বলেন, ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।