আড়াইহাজারের ঈদ বাজার মার্কেট থেকে এবার পশুর হাটে ক্রেতার সংখ্যা বেশি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঈদ বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। কোবরবানীর ঈদ বলে এ ঈদে পোশাক ও দ্রব্য সামগ্রীর মার্কেট

2026-05-24T15:17:47+00:00
2026-05-24T15:17:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারের ঈদ বাজার মার্কেট থেকে এবার পশুর হাটে ক্রেতার সংখ্যা বেশি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৪৪)
আড়াইহাজারের ঈদ বাজার মার্কেট থেকে এবার পশুর হাটে ক্রেতার সংখ্যা বেশি
X

আড়াইহাজারের ঈদ বাজার মার্কেট থেকে এবার পশুর হাটে ক্রেতার সংখ্যা বেশি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঈদ বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। কোবরবানীর ঈদ বলে এ ঈদে পোশাক ও দ্রব্য সামগ্রীর মার্কেট থেকে পশুর হাটে ক্রেতার সংখ্যা বেশি। বাজারে নেই কোন কোলাহল, নেই তেমন ক্রেতার ভীর। সব লোকজন যেন পশুর হাট গুলোতে হুমড়ী খেয়ে পড়েছে।

রেবাববার সরজমিনে দেখাগেছে, আড়াইহাজার পৌর সদরের দ্রব্য সামগ্রী ও পোশাক সামগ্রীর দোকান গুলোতেবেশ কিছু সংখ্যক মহিলা ক্রেতা ছাড়া তেমন কোন ক্রেতার ভীর নেই। পক্ষান্তরে পশুর হাট গুলোতে যেমন কোরবানীর পশুর সমারোহ তেমনি ক্রেতার ভীর অনেক বেশি।  

আড়াইহাজার উপজেলাটিতে ১০টিরও বেশি শপিং মল রয়েছে। শপিং মলগুলোর মধ্যে রয়েছে দুবাই প্লাজা, পিঙ্কি সুপার মার্কেট, হাবিব সুপার মার্কেট, নিউ মার্কেট, শাহজালাল সুপার মার্কেট, ইদ্রিস ম্যানশন, ভাই ভাই প্লাজা, খান মার্কেট, খোরশিদ আলম সুপার মার্কেট, কাদির সুপার মার্কেট এবং আরও কয়েকটি ছোট বাজার। এদের মধ্যে হাবিব সুপারমার্কেট জুতা ও মহিলাদের প্রসাধনী বিক্রির জন্য পরিচিত। বাকি সব বাজারেই কমবেশি সবকিছু পাওয়া যায়। দুবাই প্লাজায় শিশুদের পোশাকের জন্য পরিচিত একজন কাপড়ের দোকানদার আরমান বলেন, "আমার দোকানে ঈদে ( কোরবানীর ঈদে) ভীর ও বেচা বিক্রি কম। সব লোকজন পশুর হাটে চলে যায়। তা ছাড়া কোরবানীর ঈদ বলে মানুষ এ ঈদে কোরবানীর জন্যই মোটা অংকের টাকা খরচ করে ফেলে। পোশাক ও দ্রব্য সামগ্রীর উপর খুব একটা গুরুত্ব দেয়না।  

পক্ষান্তরে উপজেলার বিভিণ্ন স্থানে ২০ টির ও অধিক কোরবানীর পশুর হাটের অনুমদোন দিয়েছে প্রশাসন। হাট গুলোর মধ্যে আড়াইহাজার বালুর মাঠ, রামচন্দ্রদী, বিশনন্দী পশুর হাট, নারান্দী চার গ্রাম সমম্বিত গোরস্থান সংলগ্ন পশুর হাট, কালাপাহাড়িয়ায় কয়েকটি পশুর হাট, দুপ্তারায় একটি এ সমস্ত পশুর হাট গুলো উল্রেখ যোগ্য বড় হাট।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, যে কয়টি পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে সবগুলোই জন স্বার্থে দেয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy