কাপাসিয়ায় রাতের আঁধারে কৃষকের ফলজ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের

2026-05-24T15:26:50+00:00
2026-05-24T15:26:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় রাতের আঁধারে কৃষকের ফলজ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার  দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিলজুড়াইল গ্রামের মজিবুর রহমান ওরফে  কালা চানের অনেক কষ্টে তৈরি করা  ফলজ বাগানে এ জঘন্য ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মজিবুর রহমান  কালা চান   বলেন, আমার ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই আমি  কৃষিকে  পেশা ও নেশা হিসেবে বেছে নেই। আমি জমি লিজ নিয়ে  ২ বিঘা  জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তুলি। এর মধ্যে পেঁপে, মাল্টা, আনার সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। 

তিনি কান্না জড়িত কন্ঠে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের অনেক  ফলজ গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে দেখি  ১০০ মাল্টা গাছ, ৫০  টি পেঁপে গাছ,  ৫০০টি আনারস, ৪৫ টি রাম্বুটান চারা গাছের গোড়া থেকে  কেটে ফেলে দিয়েছে। আমি ৭-৮ বছর যাবত বহু কষ্ট ও পরিশ্রম করে  ১০ থেকে ১১ লক্ষ টাকা খরচ করে মিশ্র ফলের বাগান গড়ে তুলি। মাল্টা, পেঁপে ও আনারসের বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কেটে ফেলে আমার বুক ভরা স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেয় বলে তিনি আক্ষেপ করেন। এতে  আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। এবছর লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল আমার। 

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমানের বাগান পরিদর্শন করে তাঁকে শান্তনা প্রদান করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ঙমাওলানা আবুল ফাত্তাহ। তিনি  অপরাধীদের খুঁজে বের করে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তরগাও ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান মিজানসহ অনেকেই জানান, গাছ মানুষের পরম বন্ধু কিন্তু এখানে গাছের সঙ্গে শত্রুতা খুবই অবাক করা বিষয়। এ ঘটনায় আমরা এলাকাবাসী সরকারিভাবে কৃষক মজিবুর রহমানকে সহযোগিতা করার দাবি জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy