দুপচাঁচিয়ায়ার তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

দুপচাঁচিয়ার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রাং (৯০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ময়েজ তালোড়া পৌর এলাকার পগুইল

2026-05-24T15:29:48+00:00
2026-05-24T15:29:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুপচাঁচিয়ায়ার তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৩৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দুপচাঁচিয়ার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রাং (৯০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ময়েজ তালোড়া পৌর এলাকার পগুইল মহল্লার মৃত কবেজ উদ্দিনের ছেলে।

আজ রোববার (২৪ মে) সকালে তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার শ্মশান ঘাট এর অদুরে নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে
থাকা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করেন এবং তার পরিচয় সনাক্ত করেন।

জানাযায় গত ২৩মে শনিবার দুপুরের পর হতে ময়েজকে তার গ্রামে দেখা যায়নি। নিহতের ছেলে মাসুদ প্রাং জানান, তার বাবা বয়সের ভারে দুর্বল ও মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে তার তিন ভাইয়ের যে কোন এক ভাইয়ের বাড়িতে থাকতো। পরদিন সকালে আবার তাকে দেখা যেত। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাতে ফিরেননি। তার ধারণা অন্য কোনো ভাইয়ের বাড়িতে আছে। কিন্তু রোববার সকালে খবর পেয়ে সাবলা শ্মশান এলাকায় নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় গিয়ে তার বাবাকে মৃত অবস্থা দেখতে পায়। তার ধারণা খাড়া বাঁধ থেকে পড়ে গিয়ে উঠতে না পারায় তিনি মারা গেছেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy