দেশের বিভিন্ন মাজারে হামলা, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে গাজীপুরে মানব বন্ধন

গাজীপুর মহানগর প্রতিনিধি

সারাবাংলা

হযরত শাহ আলী বোগদাদী (রঃ) এর মাজার সহ দেশের বিভিন্ন মাজারে হামলা,ভাংচুর, ও লুটপাটের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত।রোববার

2026-05-24T15:36:12+00:00
2026-05-24T15:36:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশের বিভিন্ন মাজারে হামলা, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে গাজীপুরে মানব বন্ধন
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৭৩)
দেশের বিভিন্ন মাজারে হামলা, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে গাজীপুরে মানব বন্ধন
X

দেশের বিভিন্ন মাজারে হামলা, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে গাজীপুরে মানব বন্ধন

হযরত শাহ আলী বোগদাদী (রঃ) এর মাজার সহ দেশের বিভিন্ন মাজারে হামলা,ভাংচুর, ও লুটপাটের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত।

রোববার সকালে গাজীপুর প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শাহে মদিনা দরবার শরীফের ভক্ত মানব বন্ধন অনুষ্ঠানের সদস্য সচিব রফিকুল আযম আশরাফীর সঞ্চালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন সুফী ঐক্য পরিষদের আহবায়ক শাহ সূফী রায়হান আল মাহমুদ রানা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জেলার যত মাজারে হামলা ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে তা সরকারী অর্থায়নে সংস্কার করার অনুরোধ করেন। ভবিষ্যতে  যেন আর কোন মাজারে হামলা না হয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট সেই সুদৃষ্টি রাখার আহবান জানান। 

এসময় বক্তব্য রাখেন আব্বাসীয় দরবার শরীফের পীর সাহেব- পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল করিম, পীরে তরিকত হযরত আমীর ইসলাম আল কাদরী, পীরে তরিকত পীরজাদা গোলাম মাহমুদ, পীরে তরিকত পীরজাদা মাসুদুল করিম হায়দরাবাদ দরবার শরীফ, পীরে তরিকত আবদুল হাকিম জিহাদী, পাক পাঞ্জাতন চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, পাক পাঞ্জাতন ফাউন্ডেশনের সভাপতি পীরে তরিকত মেহেদী হাসান চিশতী নিজামী, শাহ সূফী সাইফুল ইসলাম ভান্ডারী, মাওলানা আমিনুল ইসলাম, শাহ সূফী রিয়াজ উদ্দিন আল কাদরী, শাহ সূফী হযরত রমজান আলী চিশতী নিজামি, পীরজাদা শফিকুল ইসলাম আকন্দ, মাওলানা হাফেজ শরাফত হোসেনসহ প্রমুখ।

মানব বন্ধন শেষে গাজীপুর জেলা  প্রশাসক  নিকট স্বারক লিপি জমা দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy