বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন

2026-05-24T16:04:51+00:00
2026-05-24T16:04:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৮৪)
বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী
X

বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা আহমদ শফী। এটি বিভাগীয় পর্যায়ে তাঁর দ্বিতীয়বারের মতো এই সম্মানজনক অর্জন।

শনিবার (২৩ মে) দুপুরে সিলেটে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির তার হাতে শ্রেষ্ঠ ইমামের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযায়, হাফিজ মাওলানা আহমদ শফী দীর্ঘ প্রায় ১০ বছর ধরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামুড়া গ্রামের কৃতী সন্তান। এর আগে ২০২৩ সালে প্রথমবার এবং ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়ে তিনি নতুন এক গৌরব অর্জন করেছেন।

তার এই সাফল্যে স্থানীয় বিভিন্ন মহল, ধর্মীয় ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy