সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ওই শিশু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে

2026-05-24T16:09:38+00:00
2026-05-24T16:09:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৬২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

ওই শিশু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরাইল উপজেলার তেলিকান্দা উত্তরপাড়া গ্রামের সৌদী প্রবাসীর ওই মেয়ে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী। 

ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদুল মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভূক্তভোগী ওই শিশুর পরিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত ওই শিশু শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধূলা করছিল। এ সময় প্রতিবেশী শহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকী দেয়। পরে অভিযুক্ত শহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া জানান, ৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। অভিযুক্তকে চেষ্টা চলছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy