পিরোজপুরের জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারের উদ্যোগে অসহায় ও দুস্থ

2026-05-24T16:19:21+00:00
2026-05-24T16:19:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরের জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৬২)
পিরোজপুরের জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
X

পিরোজপুরের জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে চালের প্যাকেট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। 

এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, এ বছর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় ভিজিএফের চাল বিতরণে নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, গত বছর চাল কম দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই এবার আমরা ১০ কেজি করে চালের প্যাকেট প্রস্তুত করেছি। খুলনা থেকে বিশেষ প্যাকেট এনে শ্রমিকের মাধ্যমে চাল প্যাকেটজাত করা হয়েছে, যাতে সুবিধাভোগীরা সঠিক পরিমাণ চাল পান এবং বিতরণ সময় কম লাগে আর দ্রুত বিতরন করা যায়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার  বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।”

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আরও জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৬ হাজার ৯১৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পত্তাশী ইউনিয়নে ১ হাজার ৬৬১ জনের মাঝে ১৬.৬৫০ মেট্রিক টন, পাড়েরহাট ইউনিয়নে ৯৬৩ জনের মাঝে ৯.৬৩০ মেট্রিক টন, বালিপাড়া ইউনিয়নে ১ হাজার ২২৮ জনের মাঝে ১২.২৮০ মেট্রিক টন, ইন্দুরকানী সদর ইউনিয়নে ১ হাজার ৬০৪ জনের মাঝে ১৬.০৪০ মেট্রিক টন এবং চন্ডিপুর ইউনিয়নে ১ হাজার ৫৬৩ জনের মাঝে ১৫.৬৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। সর্বমোট ৬৯.৪৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।  তিনি জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও মানবিক উদ্যোগ থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy