প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:২৬ পিএম আপডেট: ২৪.০৫.২০২৬ ৪:৩২ পিএম (ভিজিট : ৭৩)

X
ফ্যামিলি কার্ড কোন দলের কিংবা গোষ্ঠীর নয়: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
ফ্যামিলি কার্ড কোন ব্যক্তি, দলের কিংবা কোন গুষ্টির নয় এ কার্ড দেশের সকল পরিবারের যারা এদেশে বসবাস করেন। সরকার পিছিয়ে থাকা মানুষের বিশেষ করে নারীদের সামনে এগিয়ে নিতে এ কার্যক্রম শুরু করেছে। আমরা জানি একজন মা-ই তার পরিবারের জন্য সবচেয়ে বেশি চিন্তা করেন নিঃস্বার্থভাবে কাজ করেন।
তাই একজন মাকে যদি স্বাবলম্বী করা যায় তাহলে সেই পরিবারের সন্তানরা শিক্ষিত হবে। তাই এ কার্ড কেবল ফ্যামিলি কার্ড হিসেবে নয় এ কার্ডের গুরুত্ব ও গভীরতা অনেক বেশি।“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এ প্রতিপাদ্যে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ (৩য় পর্যায়)'র তথ্য সংগ্রহপরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেন।
আজ রোববার (২৪ মে) উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও ৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক আরো বলেন সাম্প্রতিক সময় নৈতিক মূল্যবোধের অভাবে আমরা আইন কানুন সহ বিভিন্ন অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছি। পরিবারের সন্তানদের নৈতিক মূল্যবোধে একজন মা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনইদ্দিন হাসান, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান।
সভা শেষে জেলা প্রশাসক ওই ওয়ার্ডের দাসপাড়ায় কার্যক্রম যথাযথ হয়েছে কিনা সরেজমিনে পরিদর্শন করে নারীদের সাথে কথা বলেন। এছাড়া মানবিক সহায়তা কর্মসূচি আওতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সমাজেসেবা অধিদপ্তর জেলার উপ-পরিচালক ওমর ফারুক।