স্থানীয় সরকার নির্বাচন: বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী ঘোষনা

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র ও ৬টি ইউনিয়ন পরিষদের

2026-05-24T17:41:59+00:00
2026-05-24T17:41:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্থানীয় সরকার নির্বাচন: বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী ঘোষনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৬৫)
স্থানীয় সরকার নির্বাচন: বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী ঘোষনা
X

স্থানীয় সরকার নির্বাচন: বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী ঘোষনা

নাটোরের বড়াইগ্রামে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখা। 

আজ বোরবার বিকেলে বনপাড়া পৌর মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে ওই প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

ঘোষনায়, বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নাটোর জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসাইন, বড়াইগ্রাম পৌর মেয়র পদে সাবেক ছাত্রনেতা অধ্যাপক মোঃ আবু সাঈদ এবং বনপাড়া পৌর মেয়র পদে বনপাড়া পৌর ক্লাব ও বনপাড়া উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ছাত্রনেতা হুমায়ন কবিরের নাম ঘোষনা করা হয়। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের থানা সেক্রেটারী মোঃ বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা শাখার সেক্রেটারী মাহফুজা শফিকের নাম ঘোষনা করা হয়।

ইতিপূর্বে জোয়াড়ী ইউনিয়নে মাওলানা মোঃ আয়ুব আলী মন্ডল, বড়াইগ্রামে মাওলানা হাসানুল বান্না উজ্জল, জোনাইলে হাফেজ মাওলানা মাহবুবু রহমান, নগর ইউনিয়নে মাওলানা হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও চান্দাই ইউনিয়নে সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান বাদশার নাম ঘোষনা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম থানা শাখার আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম ওই নাম ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বড়াইগ্রাম থানার নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর, মাওলানা সিরাজুল ইসলাম কোরবান প্রমুখ।**





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy