প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ৮০)

X
জেলা প্রশাসকের সঙ্গে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতারা জেলাপ্রশাসকের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।
এসময় রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াস, কোষাধ্যক্ষ মিশু দে, দপ্তর সম্পাদক ইমতিয়াজ কামাল (ইমন), প্রচার সম্পাদক প্রান্ত রনি, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক আরমান খান, মনসুর আহমেদ, নন্দন দেবনাথ, মনু মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলাপ্রশাসক নাজমা আশরাফী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিক নেতারাও পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, শনিবার (২৩ মে) রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে কাজ করবে বলে আশাব্যক্ত করেন সংগঠনটি।