নলছিটিতে পুকুরে মিলল যুবকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ পুকুরে

2026-05-24T18:07:29+00:00
2026-05-24T18:07:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে পুকুরে মিলল যুবকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৮২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

আজ রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে স্থানীয়রা কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়। 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy