নন্দীগ্রামে অক্সিজেন সংকটে মারা গেল মাছ, দিশেহারা চাষি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

অধিক লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামের কফির

2026-05-24T18:15:17+00:00
2026-05-24T18:15:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে অক্সিজেন সংকটে মারা গেল মাছ, দিশেহারা চাষি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
নন্দীগ্রামে অক্সিজেন সংকটে মারা গেল মাছ, দিশেহারা চাষি
X

নন্দীগ্রামে অক্সিজেন সংকটে মারা গেল মাছ, দিশেহারা চাষি

অধিক লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামের কফির উদ্দিনের ছেলে মৎস্য চাষি সাইফুল ইসলাম। কিন্তু হঠাৎ পুকুরে অক্সিজেন সংকট দেখা দিলে একের পর এক মাছ মারা যেতে শুরু করে। এতে প্রায় ৪৫ লাখ টাকার মাছ মাটির নিচে পুঁতে ফেলতে হয়েছে তাকে। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। 

জানাগেছে, লাভের আশায় সাড়ে ৮ বিঘা পুকুরে দীর্ঘ এক বছর ধরে পাবদা, রুই, টেংরা, মির্কা ও সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেন সাইফুল ইসলাম। মাছ চাষে তার মোট খরচ হয় প্রায় ৩৫ লাখ টাকা। এরই মধ্যে প্রথম চালানে প্রায় ২৭ লাখ টাকার পাবদা মাছ বিক্রি করেছিলেন তিনি। আর দুই থেকে তিন দিন পরই ক্রেতাদের পুকুর থেকে মাছগুলো উত্তোলনের কথা ছিল। 

কিন্তু গত শনিবার হঠাৎ পুকুরে অক্সিজেন ফেল করে মাছগুলো মারা যেতে শুরু করে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে অক্সিজেন ও গ্লুকোজ বাবদ প্রায় ৫৬ হাজার টাকা খরচ করলেও শেষ রক্ষা হয়নি। অল্প সময়ের মধ্যেই পুকুরজুড়ে ভেসে ওঠে মৃত মাছ।

পরবর্তীতে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ এড়াতে প্রায় ৪৫ লাখ টাকার মৃত মাছ মাটিচাপা দিতে বাধ্য হন সাইফুল ইসলাম। হঠাৎ এমন বিপর্যয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

মৎস্য চাষি সাইফুল ইসলাম বলেন, অনেক স্বপ্ন নিয়ে ব্যাংক থেকে ঋণ করে মাছ চাষ করেছিলাম। কয়েকদিন পরই মাছ বিক্রি করার কথা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনারানী দাস বলেন এ বিষয়ে আমার জানা নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy