প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:৫২ পিএম (ভিজিট : ৬২)

X
কসবায় ৬০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার ভোররাত ৩ টার দিকে উপজেলার কায়েমপুর এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আরিফুর রহমান শিপন (২৭) মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মীরেরসরাই এলাকার মোঃ জয়নাল আবেদিনের ছেলে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভোররাত ৩ টার দিকে উপজেলার কায়েমপুর পাকারাস্তার উপর অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাসী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।