বড়াইগ্রামে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।রোববার বিকেলে উপজেলা বনপাড়া পৌরসভা

2026-05-25T09:49:39+00:00
2026-05-25T09:49:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৪৯ এএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 

রোববার বিকেলে উপজেলা বনপাড়া পৌরসভা মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।

স্থানীয় সরকার নির্বাচনে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মো. আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান হিসেবে বড়াইগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মো. বাবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছা. মাহফুজা খানমের নাম ঘোষণা করা হয়।

এছাড়া বনপাড়া পৌর মেয়র পদে হুমায়ুন কবির, বড়াইগ্রাম পৌর মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আইয়ুব আলী মণ্ডল, বড়াইগ্রামে হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইলে মাহবুবুল আলম, নগরে হাসিনুর রহমান, গোপালপুরে হাবিবুর রহমান, চান্দাই ইউপিতে আব্দুল হান্নান বাদশার নাম ঘোষণা করা হয়। তবে মাঝগাঁও ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

অনুষ্ঠানে উপজেলা আমির আলহাজ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy