ইআবির কর্মকর্তা মাহফুজুর রহমানের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমানের পিতা মোঃ শফিউদ্দিন ভূইয়া আজ

2026-05-25T19:27:18+00:00
2026-05-25T19:27:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইআবির কর্মকর্তা মাহফুজুর রহমানের পিতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩২)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
X

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমানের পিতা  মোঃ শফিউদ্দিন ভূইয়া আজ (২৫ মে) সকাল আনুমানিক ৮:১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মোঃ শফিউদ্দিন ভূইয়া কর্মজীবনে করিমগঞ্জ উপজেলা কৃষি অফিস, কিশোরগঞ্জ-এর অবসরপ্রাপ্ত প্রধান সহকারী ও হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ জুহরের নামাজের পর করিমগঞ্জ শহরে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আছরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের ইন্তেকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy