সৈয়দপুরে র‌্যাবের অভিযান: অন-লাইন জুয়াড়ি আটক ৪

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

র‌্যাব নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল নীলফামারীর সৈয়দপুরে উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ

2026-05-26T18:16:38+00:00
2026-05-26T18:16:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে র‌্যাবের অভিযান: অন-লাইন জুয়াড়ি আটক ৪
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 
র‌্যাব নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল নীলফামারীর সৈয়দপুরে উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই এলাকার আইন উদ্দিন বিশ্বাসের তিন ছেলে মো. সাইফুল ইসলাম, মো. সোহেল রানা ও মো. হাছিনুর রহমান এবং বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন রায়সহ চারজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৫ মে’২০২৬ইং) ভোররাতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িরা বিভিন্ন অন-লাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে লেন-দেন করতো।
তিনি আরও জানান, থাইল্যান্ড ভিত্তিক অন-লাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেন-দেনের সত্যতা পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিাুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy