প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩২ পিএম (ভিজিট : ৩৪০)

X
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকা উপজেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভালুকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।”
তিনি ভালুকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার মূল চালিকাশক্তি। ভালুকার উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক ও উন্নত ভালুকা গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
তিনি বলেন, “আসুন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ভালুকা গড়তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
পরিশেষে তিনি পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।