সড়ক দুর্ঘটনায় নিহত তামিম ইকবাল

গলাচিপা প্রতিনিধি

সারাবাংলা

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ।

2026-05-29T13:38:23+00:00
2026-05-29T13:38:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় নিহত তামিম ইকবাল
গলাচিপা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ২৭২৫)
মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে
X

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে।

নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে স্থানীয় কালিকাপুর এলাকা থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা মূল সড়ক থেকে একটি গলির দিকে প্রবেশ করছিল। মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে গলিতে ঢুকতে যাওয়া অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় তামিম ও ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সালও মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। তারা হলেন— গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাগ হাওলাদার (২৫) এবং রতনদী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy