ঢাকার কোরবানির বর্জ্য অপসারন: সরেজমিনে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখেন তিনি।

2026-05-29T19:49:35+00:00
2026-05-29T20:05:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার কোরবানির বর্জ্য অপসারন: সরেজমিনে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ৮:০৫ পিএম  (ভিজিট : ১০৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম কতটা অগ্রগতি হয়েছে, তা দেখতে শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঈদুল আজহার পর নগরীর বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরবাসীর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করতেই এই পরিদর্শনে বের হন তিনি।

পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর চত্বর, হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তালতলা মার্কেট, বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড় ও ধোলাইখাল এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রমও ঘুরে দেখেন।

এ সময় তিনি শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়াবাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তান ও শাহবাগ এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়, কলাবাগান ও মিরপুর রোড হয়ে সীমান্ত স্কয়ার এবং জিগাতলা বাসস্ট্যান্ড এলাকাও ঘুরে দেখেন তিনি।

সবশেষে ধানমন্ডির সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীতে ঈদুল আজহার পর দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানা গেছে।





  বিষয়:   কোরবানির বর্জ্য অপসারণ  ঢাকার বর্জ্য পরিস্থিতি  প্রধানমন্ত্রী পরিদর্শন  ঈদুল আজহা ২০২৬  ঢাকা পরিচ্ছন্নতা অভিযান 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy