লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপের কামড়ে রাব্বি মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মৃত ভেবে সাপের লেজ ধরতে গিয়ে

2026-05-30T19:35:22+00:00
2026-05-30T19:35:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৪৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপের কামড়ে রাব্বি মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত ভেবে সাপের লেজ ধরতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ৯টার দিকে উপজেলার ২ নং মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর পূর্ব হাটির জসিম মিয়ার বসত ঘরে এই ঘটনাটি ঘটে।

নিহত রাব্বি মিয়া ওই গ্রামের জসিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জসিম মিয়ার বসত ঘরে একটি বিষধর 'ফানস'  সাপের উপস্থিতি টের পান পরিবারের সদস্যরা।
একপর্যায়ে ঘরের লোকজন লাঠিসোটা নিয়ে সাপটিকে লাটিপেটা করে। সাপের নড়াচড়া বন্ধ হলে সাপটি মারা গেছে ভেবে রাব্বি মিয়া সাপের লেজ ধরে টেনে বের করতে যান। ঠিক তখনই জীবন্ত সাপটি আচমকা ঘুরে রাব্বির হাতে ছোবল বসায়

সাপের কামড়ে রাব্বি মারাত্মক বিষাক্রান্ত হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy