প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৪১ পিএম (ভিজিট : ৫৬)

X
শহীদ জিয়াউর রহমানের সাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পুর্ব করপাড়া গ্রামে এমপি সাহাদাত হোসেন সেলিমের বাড়িতে শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের উপস্থাপনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিম।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি,পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু,উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন পাটোয়ারী,সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদার,পৌর আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী,সদস্য সচিব মিজান ভুইয়া,যুবনেতা জিএস কবির পাটোয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান,ওসি ফিরোজ আলম চৌধুরী সহ বিভিন্ন বিভাগীয় অফিসারগন অংশ গ্রহন করেন।