শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সেনবাগ নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

2026-05-30T17:59:29+00:00
2026-05-30T17:59:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
সেনবাগ নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৭০)
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
X

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।

শনিবার সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব মো: সহিদ উল্যাহর সঞ্চালনায় উক্ত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা  বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যা বিএসসি,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো:ইলিয়াস,পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোস্তফা, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, আবু ইউসুফ মজুমদার,বিএনপি নেতা এডভোকেট বেলায়েত হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,জাসাস নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সুস্থতা সহ দীর্ঘ হায়াতের জন্য দোয়া করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy